
আমাদের রিফান্ড এবং রিটার্ন পলিসি সম্পর্কে পরিষ্কার ধারণা নিন। গ্রাহক সন্তুষ্টিই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
গ্রাহক চাইলে যেকোনো সময় সার্ভিস বন্ধ করার অনুরোধ করতে পারেন। তবে মাসের মাঝামাঝি সময়ে সার্ভিস বন্ধ করলে ওই মাসের বিল ফেরতযোগ্য হবে না।
যদি কোনো গ্রাহক ভুলবশত একই বিল দুইবার পে করে ফেলেন অথবা আমাদের কোনো যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ থাকে, তবে তারা নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে রিফান্ড দাবি করতে পারবেন।
আমাদের পক্ষ থেকে দেওয়া কোনো রাউটার বা ONU নষ্ট বা ত্রুটিপূর্ণ হলে ৭ দিনের মধ্যে তা পরিবর্তন বা রিটার্ন করা যাবে। তবে গ্রাহকের অবহেলার কারণে নষ্ট হলে তা গ্রহণযোগ্য হবে না।
রিফান্ড রিকোয়েস্ট অনুমোদনের পর ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে আপনার বিকাশ, নগদ বা ব্যাংক একাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে।
রিফান্ড বা রিটার্ন রিকোয়েস্ট করতে আপনার পেমেন্ট ইনভয়েস সহ আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।
জরুরী প্রয়োজনে আমাদের বিলিং ডিপার্টমেন্টে সরাসরি কথা বলুন।